
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে গভীর শোক ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আজিজ এবং পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বিএনপি নেতা শহিরুজ্জামান সাজু,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক, সদস্য সচিব ইউনুছ আলী সহ স্থানীয় অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা বলেন, “ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ক্রান্তিকালে রাষ্ট্রপতি এবং স্পিকার হিসেবে তিনি যে সুদূরপ্রসারী ও নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, তা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মতো একজন প্রাজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিকের চলে যাওয়া দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংসদকে কার্যকর করতে তাঁর অবদান নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়। সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বাতি দল সহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এনজে
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত