
জয়পুরহাটে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের ব্যাপক সংঘষ হয়েছে। সংঘর্ষে ইট পাটকেল ও পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছে অন্তত শতাধিক। নিহত বিক্ষোভকারীর নাম মেহেদী হাসান ওরফে বিশাল। সে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান আজ বেলা ১১টার দিকে কোটা সংস্কার ও আন্দোলনকারীরা মিছিল বের করলে আওয়ামী লীগ নেতা কর্মীরা বাঁধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে এসময় সংসদ সদস্য এড. সামছুল আলম দুদুসহ কয়েকজন আওয়ামী নেতা আহত হয়। পরে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
পরে বিক্ষোভকারীরা রেলগেইট এলাকায় বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মারতে থাকলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারতে থাকে। এসময় কয়েকজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ মেহেদী হাসানকে বগুড়া হাসপাতালে নেয়ার পথে মারা যায়। কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সল নাহিদ পবিত্র নিহতের বিষয় নিশ্চিত করেছেন।
এদিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রায় ৬৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসকে
- ১স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ২ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৮সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১০লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ১২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৪সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৫মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৬চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৭চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ১০মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩





পাঠকের মতামত