
গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ পালন করেছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে (শহিদ বিশাল চত্বর) সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে একইস্থানে এসে শেষ হয়।
শহীদি মার্চে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট সমন্বায়ক মইনুল হাসান রিসালাত, তানিম সরকার, সামিতুন ইসলাম মিতুন, নাশরিফা তুন নাইম প্রমুখ।
এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতা ও আহতদের স্বরণে শহীদি মার্চ-এ র্যালি ও আলোচনা সভা করেন দি গ্র্যাজুয়েট নার্সিং ইনস্টিটিউট ও ম্যাটসের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন দি গ্র্যাজুয়েট নার্সিং ইনস্টিটিউট জয়পুরহাটের অধ্যক্ষ রেশমা খানম, ম্যাটসের অধ্যক্ষ ডা. একেএম মোয়াজ্জেম হোসেন, প্রফেসর একেএম আ. রশীদ, প্রধান সহকারী আবুল কালাম আজাদসহ অনেকেই।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আজ এক মাস পূর্ণ হলো। এ উপলক্ষ্যে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এম পি
- ১ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
- ২পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ৩সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ৪কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ৫এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৬সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৭বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৮চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৯ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত