
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া অবিলম্বে বন্ধের দাবি জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।
রোববার দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যমে এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম সন গয়ন বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া এবং মিত্রদের বক্তব্য ক্রমাগত উত্তেজনা ছড়াচ্ছে। এ উত্তেজনা অত্যন্ত বিপজ্জনক পর্যায় পৌছে যাচ্ছে। খবর আল-জাজিরা।
তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে তাদের উস্কানিমূলক বক্তব্য এবং যৌথ সামরিক মহড়া অবিলম্বে বন্ধ করার জন্য জোরালোভাবে আহ্বান জানাতে হবে।
গত শুক্রবার সিউল-ওয়াশিংটন ১৩ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের ব্যাপক সামরিক মহড়া ঘোষনার পর উত্তর কোরিয়া এ বিবৃতি দেয়।
এ মহড়াকে প্রতিরক্ষামূলক ও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমানবিক অস্ত্র কর্মসূচির হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় বলে উল্লেখ করেছে মিত্ররা।
কিন্তু পিয়ংইয়ং এ মহড়া আক্রমণের মহড়া হিসেবে আখ্যায়িত করেছে।
গত শনিবার, আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রন ব্যবস্থার পতনের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে এবং এ অঞ্চলে শক্তির ভারসাম্য নিশ্চিত করার জন্য তার পারমাণবিক অস্ত্রগুলি “নিশ্চিত উপায়” বলছে উত্তর কোরিয়া।
গত শুক্রবার সিউল-ওয়াশিংটন একটি মার্কিন বোমারু ও দক্ষিন কোরিয়ার যুদ্ধবিমান যৌথ বিমান মহড়া দেয়। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের অত্যাধুনিক যৌথ প্রশিক্ষন চালিয়েছে।
কিম সতর্ক করে বলেছেন, মিত্রদের “দায়িত্বজ্ঞানহীন কাজ” আঞ্চলিক পরিস্থিতিকে “খুবই নাজুক এবং অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাবে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত