নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ১৯, ২০২৬ ১০:৩১ এএম

সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব ঘোষণার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় কমিটি গঠিত হয় ২০২২ সালে। কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান বর্তমানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ সাধারণত তিন বছর। সেই হিসাবে গত বছরের সেপ্টেম্বরেই বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে শীর্ষ পদগুলোতে কয়েকজন নেতার নাম জোরালো ভাবে আলোচনায় রয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী এবং ফখরুল ইসলাম রবিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাদরেজ জামান  উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে।

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শিকদার ডালিম।

এছাড়াও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় কাজী আব্দুল্লাহ আল মামুন, এম জি মাসুম রাসেল,  নজরুল ইসলাম নোমান, ফয়েজ উল্যাহ ফয়েজ,  শেখ ফরিদ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এবং অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নাম আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, আলোচনার শীর্ষে রয়েছেন ফখরুল ইসলাম রবিন, সাদরেজ জামান, নাজমুল,নজরুল ইসলাম নোমান, শাহাবুদ্দিন শিকদার ডালিম,  তুহিন, কাজী মোখতার ও সাইফ মাহমুদ জুয়েল। তবে জুয়েলের নাম যুবদলের নেতৃত্বেও আলোচনায় রয়েছে।

সব মিলিয়ে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ব্যাপক আগ্রহ বিরাজ করছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ...

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, ...

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই : নাহিদ ইসলাম

সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় ...