
দেশ বিদেশের পর্যটক ভ্রমণ পিপাসুরা সুনামগঞ্জের তাহিরপুরের দর্শনীয় স্থানগুলো দেখতে এসে সীমান্তনদী জাদুকাটার খেয়াতরী পাড়ি দেয়ার পর ফের দুর্ভোগের শিকার হচ্ছেন বারেকটিলার ভাঙ্গা সড়কে চলাচল করতে গিয়ে।
১৯৯০ সাল পরবর্তী প্রায় তিন দশক পুর্বে তৎকালীন সংস্থাপন সচিব ড. শাহ মোহাম্মদ ফরিদের প্রচেষ্টায় জাদুকাটা নদীর বড়গোপ খেয়াঘাটের পশ্চিম-উওর ঘেষা জনবিচ্ছিন্ন বারেকটিলার উপর দিয়ে জন চলাচলে জন্য এলজিইডি ১ কি:মি সরু পাকা সড়ক নির্মাণ করা হয়।
ভূক্তভোগী ও স্থানীয় লোকজনের অভিযোগ গত দুই দশক পেড়িয়ে গেলেও বারেকটিলার উপর থাকা (লাউারেগড়-মহিষখোলা) আকা বাঁকা প্রায় ১ কিলোমিটার সরু সড়কটি সংস্কার, পুন:নির্মাণ কিংবা প্রসস্ত করা হয়নি।
উপজেলার জাদুকাটার নদীর লাউরেগড় বড়গোপ খেয়াঘাট, বারেকটিলা এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় দেশ বিদেশের বিভিন্ন স্থান হতে সুনামগঞ্জ হয়ে তাহিরপুরের জাদুকাটা নদী, বারেকটিলা, জয়নাল আবেদীন শিমুল বাগান, রাজাই ঝরণাধারা, টেকেরঘাট শহীদ সিরাজ লেক, লাকমা ছড়া, লালঘাট ঝরণা ধারা, টেকেরঘাট স্কুল ঝরণা ধারা, টাঙ্গুয়ার হাওর দেখতে আসা নানা শ্রেণিপেশার লোকজন, স্কুল কলেজের শিক্ষার্থীরা সেতু না থাকায় লাউরগড় বাজারে এসে চার চাকার যানবাহন রেখে জীবন ঝুঁকি নিয়ে জাদুকাটার খেয়াতরী পাড়ি দিচ্ছেন। যা বাংলাদেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘর চিফ অর্গানাইজার ও বিশিষ্ট ভ্রমণ গল্প লেখক মুহাম্মদ জাভেদ হাকিম ভ্রমণে এসে সরজমিনে প্রত্যক্ষ করে তা সরকারের সংশ্লিষ্ট বিভাগের নিকট এর সমাধানের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
দূরদূরান্ত হতে আগত অনেক ভ্রমণ পিপাসু ভাড়ায় চালিত কিংবা ব্যাক্তিগত মোটরসাইলে নিয়ে খেয়াতরী পাড়ি দিয়ে প্রবেশ করছেন বারেকটিলায়। আবার টিলার নিচে অপেক্ষরত থাকছে ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটো রিক্সা. সিএনজি।
বুধবার ভ্রমণে আসা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতাহারুল বাবরুল বলেন, বারেকটিলার উপর দিয়ে মোটরসাইকেল বা অটো রিক্সা নিয়ে চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে। কারন টিলার সরু সড়কটিতে কয়েক’শ ভাঙ্গা গর্ত, আবার সড়কটির একাধিক স্থানে সিমেন্টের ঢালাই খসে গিয়ে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। দুটি মোটরসাইকেল বা অটো রিক্সা এ সরু সড়ক ক্রসকালে দূর্ঘটনাকে মেনে নিয়েই মানুষজনকে চলাচল করতে হচ্ছে।
উপজেলার রাজাই এলাকার বাসিন্দা বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এন্ড্রো সলোমার এ প্রতিবেদকে জানান, প্রতিনিয়ত সরু সড়কের উপর মোটরসাইকেল, অটো রিক্সা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, এতে কেউ কেউ মারাত্বকভাবে আহত হয়ে পঙ্গুত বরণ করতে হয়েছে। তিনি বলেন জন চলাচলের এ ব্যস্ততম ভাঙ্গা সড়কটি প্রশস্ত করণ ও সংস্কারে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নজরই পড়েনি দুই যুগের বেশি সময়কাল ধরে।
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রপের সভাপতি হাজি আলকাছ উদ্দিন খন্দকার বলেন, তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও বাগলী এ তিন শুল্ক ষ্টেশনে সুনামগঞ্জ-নেত্রকোনা,ময়মনসিংহ সীমান্ত সড়ক হয়ে হাজারো ব্যবসায়ী,শ্রমিক,সাধারণ মানুষজনকে বারেকটিলার উপর সরু সড়ক ব্যবহার করে যাতায়াত করতে হয় কিন্তু বছরের পর বছর ধরে সওজ কিংবা এলজিইডির দায়িত্বশীলদের অনুরোধ করার পরও তারা মাত্র ১ কিলোমিটার সড়ক পুন:নির্মাণে কোন উদ্যোগই নিচ্ছেন না।
বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল তসলিম এহসান পিএসসি এ প্রতিবেদককে বলেন,বারেকটিলার পশ্চিমে চাঁনপুরসহ মাটিরাবন অবধি ৭টি বিওপিতে থাকা বিজিবি সদস্যরা এমনকি ব্যাটালিয়ন হতে অফিসারগণ বারেকটিলার উপর থাকা সড়কটি ব্যবহার করে যাতায়াত করতে হয়, টিলার এ জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত প্রশস্ত করলে সীমান্ত জনপদে যোগাযোগ ব্যবস্থার সুফল পাবেন সর্বমহল।
- ১মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ২সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৫বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৬ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৭দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৪সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৬‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ





পাঠকের মতামত