
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় শানশানের প্রভাবে এ পর্যন্ত অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত শতাধিক মানুষ। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্সের।
দেশটির জাতীয় সম্প্রচার সংবাদমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত শানশান গত বৃহস্পতিবার কিউশু দ্বীপের কাগোশিমার উপকূলে আছড়ে পড়ে। ঝড়ের প্রভাবে কাগোশিমা ও তার আশপাশের এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসের পানিতে এখনও ডুবে রয়েছে রাস্তাঘাট। এছাড়া কিউশু দ্বীপ-জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত।
কিউশু বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, দক্ষিণ কিউশুর কাগোশিমা প্রিফেকচারে ৩৫ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।
ঝড়ের পর সারাদেশে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিমান ও রেল পরিষেবা স্থগিত করেছে। বন্ধ রাখা হয়েছে কারখানাও।
পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহান্তে ঝড়টি দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকাবে বলেও সতর্ক করা হয়েছে।
টোকিও থেকে প্রায় ৪৮০ কিলোমিটার (৩০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় ১২ টা ৫০ মিনিটে টাইফুন শানশান কেন্দ্রীভূত হয়।
বৃহস্পতিবার যখন কাগোশিমার উপকূলে আছড়ে পড়ে শানশান, সে সময় সেখানে বাতাসের গতিবেগ চিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। শানশানের প্রভাবে কিউশুরু পাশাপাশি রাজধানী টোকিও এবং উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ভারী বর্ষণ হয়েছে। কিউশুর বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিকের তথ্য অনুসারে, ঝড়ের পর থেকে কাগোশিমার ৩৫ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ-বিহীন অবস্থায় রয়েছে।
এম পি
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত