
জাতীয় পার্টির সঙ্গে জোট না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মশিউর রহমান রাঙ্গা।
মশিউর রহমান বলেন, নির্বাচন নিয়ে জি এম কাদেরের কর্মকাণ্ডে আমাদের সমর্থন নেই। তিনি জোর করে জাতীয় পার্টি দখল করেছেন। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয়, সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ।
মসিউর রহমান রাঙ্গা বলেন, দলের আড়াইশ থেকে তিনশ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয়, সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণভবনে যান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এ সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ ও তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, মশিউর রহমান রাঙ্গা ও কাজী মামুনুর রশীদ।
জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দলের কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ ও তার অনুসারী নেতারা।
এম জি
- ১বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ২রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৩ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৪চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৫গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৬ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৭৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৮ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৯দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১০ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৭প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০সূচকের বড় পতনে কমেছে লেনদেনও





পাঠকের মতামত