উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ২৮, ২০২৬ ৮:০৬ পিএম

চরফ্যাশনে মসজিদের ইমাম ও জামায়াত কর্মী হাফেজ আলাউদ্দিনকে (৪৫) তুচ্ছ ঘটনায় ইসলামী আন্দোলন কর্মীরা এলোপাতাড়ি মারধর করে উল্টো জামায়াতের বিরুদ্ধে অপ্রচার চালানের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা।

বুধবার (২৮ জানুয়ারি) চরফ্যাশন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রেজাউল হাসান এমরান স্বাক্ষরিত এক বার্তায় এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে বলা হয়, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী তাহজিদ (১৭) ও মো. ফয়সল আহমেদ এলাকায় প্রচার কার্যক্রম চালানোর সময় তাদের পীর সাহেব সম্পর্কে স্থানীয় এক ব্যক্তি কটূক্তিমূলক মন্তব্য করলে এলাকাবাসীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হাফেজ আলাউদ্দিন। তিনি ঘটনার একটি ভিডিও ধারণ করলে ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মী ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোন ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি এর প্রতিবাদ জানালে তাকে ঘুষি মেরে রক্তাক্ত করা হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানা গেছে , প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

অথচ ইসলামী আন্দোলন কর্মীরা হাফেজ আলাউদ্দিনের হামলার ঘটনাটিকে ধামাচাপা দিতে চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবী করেন, তাদের প্রার্থীর মেয়েকে নাকি হাফেজ আলাউদ্দিন হেনস্থা করেছে। স্ব পক্ষে হামলার কোন ভিডিও প্রমান দেখাতে পারেনি।

চরফ্যাশন উপজেলা জামায়াতের পক্ষে থেকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের পাশাপাশি অপ্রচারের প্রতিবাদ জানোনা হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মসজিদের ইমাম ও জামায়াত কর্মী হাফেজ আলাউদ্দিনকে সংঘবদ্ধ ইসলামী আন্দোলনের কর্মীরা এলোপাতাড়ি বুকে পিঠে মারধর করছে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দুই দিনব্যাপী মানসিক ...

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...