
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের আগে ঘরের মাঠে লা বোম্বোনেরায় গোল উৎসব করেছে। মার্চের দ্বিতীয় প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শিরোপা রক্ষার মিশনে দেশ ছাড়ার আগে ঘরের মাঠে এটাই ছিল তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। যে জয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে নামলেও এই ম্যাচে প্রথমবারের মতো শুরুর একাদশে নামেন মেসি। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে এটাই ছিল তার শেষ ম্যাচ। তাই দর্শকদের সামনে এদিন আবহটা ছিল আবেগপূর্ণ।
গত শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামার পর এদিন শুরু থেকেই খেলেছেন ইন্টার মায়ামি তারকা। ম্যাচের চতুর্থ মিনিটেই অ্যাতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে গোল করিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
বিরতির ঠিক আগে অবশ্য মেসি নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম গোল এবং সব মিলিয়ে ক্যারিয়ারের ৯০২তম।
দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে নিজে শট না নিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে বলটি ছেড়ে দেন মেসি। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওতামেন্দির জন্য এটি ছিল দেশের মাটিতে তার শেষ ম্যাচ।
৬৮তম মিনিটে জাম্বিয়ার আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। তার পর শেষ দিকে যোগ হওয়া সময়ে ৯০+৪ মিনিটে ভ্যালেন্তিন বারকোর আরেকটি গোল আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করে।
এনজে
- ১রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৪৯ জন গ্রেফতার
- ২লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়
- ৩সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৪বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু
- ৫মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা
- ৬রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ
- ৭চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ১০সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৫চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৮সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৯৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত