প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১ ৮:২৪ পিএম

আসল নোট চেনার উপায় সম্বলিত পোস্টার এবং জাল নোট সনাক্তকারী মেশিনের ব্যবহার নিশ্চিত করার জন্য মানিচেঞ্জার প্রতিষ্ঠানকে নিদের্শ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ হতে দেশে কার্যরত সকল মানিচেঞ্জার প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেওয়া হয়।

এত বলা হয়, দেশে কার্যরত সকল মানিচেঞ্জার প্রতিষ্ঠানের অফিসে আসল নোট চেনার উপায় সম্বলিত পোস্টার বাংলাদেশ ব্যাংকের ওয়েভসাইট থেকে সংগ্রহ করে তা প্রিন্ট করে গ্রহকদের দৃষ্টিগোচরযোগ্য স্থানে প্রদর্শন করার জন্য পরামর্শ প্রদান করা হলো। প্রদর্শনীতে থাকবে ১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার নোট। পোস্টারের আকৃতি নির্ধারণ করা হয়েছে ন্যূনতম উচ্চতা ১৮ সেন্টিমিটার এবং প্রস্থ সাড়ে ১৪ সেন্টিমিটার।এছাড়াও অফিসে জাল নোট সনাক্তকারী মেশিনের ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

উল্লেখ, দেশের প্রধান দুই শহর ঢাকা এবং চট্টগ্রামসহ দেশে কেন্দ্রীয় ব্যাংকের অনুমদিত ২৩৪ টি মানিচেঞ্জার রয়েছে।  খোলা বাজারে বৈদেশিক মুদ্রা লেনদেন করে থাকে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো।

শেয়ার

পাঠকের মতামত

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...