
জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের নিয়ে কটূক্তি, অবমাননাকর মন্তব্য কিংবা বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও রুমানা আফরোজ বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও অর্জন রক্ষায় সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “অনেক ত্যাগ, সংগ্রাম ও কষ্টের বিনিময়ে জুলাই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু বর্তমানে অনেক আহত যোদ্ধা বিভিন্ন স্থানে কটূক্তি ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।”
বক্তারা বলেন, জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালন করতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও এ বিষয়ে তৎপর থাকার প্রতিশ্রুতি দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জুলাইয়ের ওপরে আঘাত আসলে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেয়া হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হযরত আলী হিরন, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ও সহকারী অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাহার উদ্দিন, শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ, দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এনজিও সুশীলনের কর্মকর্তা বুলবুল আহমেদ, জুলাই আন্দোলনের আহত যোদ্ধাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
টিআর
- ১গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ২৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৩৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৪স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৬তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৯শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত