
আবারও বড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালের। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ৭ দিনের জন্য অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদনে এখনই শুনানি করতে রাজি হয়নি ভারতের শীর্ষ আদালত।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগামী ২ জুন ফের তিহাড়ে ফিরে যেতে হচ্ছে কেজরিওয়ালকে। ১ জুন শেষ হচ্ছে তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ। পরদিনই তাকে আত্মসমর্পণ করতে হবে।
বুধবার (২৯ মে) সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেজিরওয়ালের আবেদনে জরুরি শুনানি হবে না। আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে রেজিস্ট্রি অফিস। জামিনের আবেদন করে তাকে ট্রায়াল কোর্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার এই আর্জি গ্রহণ করা হবে না।
গত ১০ মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। তবে ২ জুন তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়।
আম আদমি পার্টি জানিয়েছে, একাধিক উপসর্গ রয়েছে কেজরিওয়ালের। অবিলম্বে নানা মেডিকেল পরীক্ষা করানোর প্রয়োজন রয়েছে। গুরুতর কোনও অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ভাটিন্ডাতে নির্বাচনী প্রচারে কেজরিওয়াল বলেন, আমার অনেকটা ওজন কমে গিয়েছে। এটা গুরুতর অসুস্থতার উপসর্গ। একাধিক মেডিকেল পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই চেক আপ করানোর জন্যই আমি দেশের শীর্ষ আদালতের কাছে ৭ দিন অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছি। টেস্টের রিপোর্ট এলে জানা যাবে ঠিক কী গুরুতর অসুখে আমি ভুগছি।’
সুপ্রিম কোর্টে জমা করা পিটিশনে আম আদমি পার্টি উল্লেখ করেছিল, জেলবন্দি হওয়ার পর ৭ কেজি ওজন কমে গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। পিইটি-সিটি স্ক্যান করানোর প্রয়োজন রয়েছে। তার শরীরের কেটোন লেভেলও বৃদ্ধি পেয়েছে।
এর আগে আম আদমি পার্টি অভিযোগ তুলেছিল, সুগারের মাত্রা ৩২০-তে পৌঁছে যাওয়া সত্ত্বেও তিহাড় জেলে কেজরিওয়ালিকে ইনসুলিন দেওয়া হচ্ছিল না। বিপরীতে তিহাড় কর্তৃপক্ষের বক্তব্য ছিল, আম খেয়ে ইচ্ছাকৃতবাবে সুগার লেভেল বাড়ানোর চেষ্টা করছেন তিনি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত তাকে তিহাড়ে ইনসুলিন দেওয়া হয়।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল। তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। তবে লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তাকে জামিন দেওয়া হয়। সেটাই বাড়ানোর চেষ্টা করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত