প্রকাশিত: আগস্ট ৬, ২০২২ ১০:১৪ এএম , আপডেট: আগস্ট ৬, ২০২২ ১০:১৪ এএম

হঠাৎ করে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করায় পিরোজপুরে ভোগান্তিতে পরেছে কয়েক শতাধিক ভূক্তভূগী ক্রেতারা। শুক্রবার রাত ১০ টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল, এ্যাম্বুলেন্স, ট্রাক, বাস সহ বিভিন্ন যানবাহন নিয়ে জ্বালানী তেল নিতে আসা কয়েক শতাধিক ক্রেতারা চরম ভোগান্তিতে পরেছেন।

পিরোজপুর শহরে দুটি পেট্রোল পাম্প থাকলেও মেশিনে সমস্যা বলে একটি পেট্রোল পাম্প বন্ধ রাখলে অন্যটির উপরে উপচে পড়া ভীর দেখা যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১২টা বাজার সাথে সাথে পেট্রোল, অকটেন ডিজেলের দাম বাড়ানো হয়। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে মূল্য বৃদ্ধির কারনে তেল না নিয়ে ফিরে যান। ৮৫ টাকার পেট্রোল ১৩০ টাকা, ৮৯ টাকার অকটেন ১৩৫ টাকা এবং ৮০ টাকার ডিজেল ১১৪ টাকা দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের।

ভূক্তভূগী ক্রেতারা জানান, কোন প্রকার নোটিশ না দিয়েই পেট্রোল পাম্পগুলো তেল দেয়া বন্ধ করে দিলে চাপে পড়ে ঝিমিয়ে ঝিমিয়ে তেল দেয় এতে করে কয়েক শতাধিক ক্রেতারা চরম ভোগান্তিতে পড়ে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পূর্বের মূল্যে তেল পাওয়া যায়নি। অনেকটাই ইচ্ছে করা করা হয়েছে বলে অভিযোগ করেন অনেক ক্রেতা।

তবে এ ব্যাপারে পেট্রোল পাম্প মালিক ও জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে জ্বালানী তেল। সরকারী নির্দেশনা পেলে আবার পূর্বের মূল্যে জ্বালানী তেল বিক্রি করা হবে।

পিরোজপুর সদর থানার ওসি তদন্ত আলী রেজা জানান রাত ১০টার পরে পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে আসা গ্রাহকদের চাপ পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সবাই নির্ধরিত মূল্যে চাহিদা অনুযায়ী জ্বালানী তেল নিতে পারছে।

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...