ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫ ৭:৩০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় গঠিত রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) ঝালকাঠি জেলায় ৫৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটিতে মোঃ বদরুল আলমকে আহ্বায়ক এবং এম. এইচ. ঈসা খানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ‘আপ বাংলাদেশ’-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এ কমিটি অনুমোদন দেন।

৫৬ সদস্যবিশিষ্ট এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- আবুল বাশার, মোঃ সোলাইমান, হানজালা তাইফুন, মো: সিফাতুল্লাহ, শাকিল মাহমুদ।

এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন- হামিদুল ইসলাম, ফারজানা আক্তার, মুহাম্মদ আব্দুল্লাহ, মোঃ হাসান মোল্লা, আরিফ হোসেন।

আপ বাংলাদেশ মনে করে, চিন্তাশীল, উদ্যোগী ও মূল্যবোধনিষ্ঠ ৫৬ সদস্য নিয়ে গঠিত এই কমিটি জেলা পর্যায়ে এক নতুন গণতান্ত্রিক চর্চার পরিসর তৈরি করবে। সংগঠনটি আরও বিশ্বাস করে- এ কমিটি জেলা নয়, রাজনীতি বদলাবে ওয়ার্ড থেকে, আর সেই লক্ষ্যেই তারা কাজ করবে।

নেতৃবৃন্দ জানান, “আমরা শুধু নেতৃত্ব বদলাতে আসিনি, আমরা রাজনীতির ধারা বদলাতে এসেছি। তরুণদের স্বপ্ন, নাগরিকদের প্রয়োজন আর জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকেই আমরা গড়ে তুলছি গণনির্ভর এক নতুন রাজনৈতিক পথ।”

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...