
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই শেরপুরের ঝিনাইগাতীতে প্রচণ্ড শীতের মাঝেও বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া। উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সম্ভাব্য প্রায় এক ডজন চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।
মনোনয়ন পেতে প্রার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সিনিয়র নেতাদের মন রক্ষার চেষ্টা করছেন। এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এ উপজেলায় বিএনপি, জাতীয় পার্টিসহ অন্য কোনো দলের প্রার্থী সক্রিয় না থাকায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই।
এবারের নির্বাচনে রাজনৈতিক মাঠে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আমিরুজ্জামান লেবু, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিলন, আতাউর রহমান আতা, সাবেক ইউপি চেয়ারম্যান আনারুল্লাহ ও নাজমুল ইসলাম।
তবে প্রার্থীদের মধ্যে অনেকেই বলেছেন দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেবে।
- ১ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ২আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৩গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৪৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৫৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৬স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ১০বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে





পাঠকের মতামত