প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ ৪:১৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকূপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ও পুলিশ সুপারের প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট থানার নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

ওই দুই ওসিকে প্রত্যাহার করে তাঁদের জায়গায় উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার জন্য আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দিয়েছে ইসি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...