
ঝিনাইদহে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সকালে শহরের পবহাটি এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
সেসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা খাদ্য কর্মকর্তা হাসান মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজ উদ্দিন আহম্মেদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও ডিলার শফিউদ্দিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার থেকে আগামী ৩ মাস সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার জেলার ৬টি পৌরসভা এলাকায় ২৪ জন ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল নিতে পারবেন। দীর্ঘ লাইনে দাড়িয়ে প্রথম দিন থেকেই চাল কিনছে নিম্ন আয়ের মানুষগুলো। দ্রব্যমুল্যে উর্দ্ধগতির বাজারে খোলাবাজারে চাল কিনতে পেরে খুশি সুবিধাভোগীরা।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট





পাঠকের মতামত