
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) দেশটির রাষ্ট্রপতি ভবনে তিনি এই শপথ নেন। এসময় তার সঙ্গে আরও ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এতে ভারতের বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি কয়েক দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেন।
এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের দিনে রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহ চলছে। দেশটির আবহাওয়া অফিস জাতীয় রাজধানীতে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের কথা জানায়।
এদিন শপথ নেওয়ার মাধ্যমে ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার প্রধানমন্ত্রী হলেন মোদি। তার আগে কেবল জওহরলাল নেহেরু টানা তিনবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ মেয়াদকালে ভারতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।
এর আগে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার নয়াদিল্লি যান তিনি।িএছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিশেলসের শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে যোগ দেন।
- ১লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ২বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৩বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৪রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৫ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৬চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৭গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৮ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৯৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ১০ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
- ৯প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ১০চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই





পাঠকের মতামত