
নিজস্ব প্রতিবেদক:
টানা ৪০ দিন ফজরের নামাজ জামায়াতে আদায় করে ঈদের পোশাক উপহার পেলেন মুসল্লিরা। ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলনীয়া পশ্চিম পাড়া জামে মসজিদে এমন উপহার দেয়া হয়।
২৭ রমজান শনিবার রাতে মুসল্লিদের হাতে পায়জামা-পাঞ্জাবি-টুপি তুলে দেয়া হয়। তারা টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে এমন উপহার পেলেন।
খতিব হাফেজ মাওলানা মামুনের সঞ্চালনায় উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল হক।
এলাকার সন্তান বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাংবাদিক বুরহান উদ্দিন ফয়সল, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহকারী অধ্যাপক ড. শামসুদ্দিন ফরহাদ, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মাহমুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসিল্লিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এর আগেই মসজিদ কমিটির পক্ষ থেকে উপহার দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। উপহার প্রাপ্ত মুসল্লিদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা আব্দুল লতিফ, ব্যবসায়ী রুহুল করিম, বেসরকারি চাকরিজীবী আনোয়ার হোসেন ও সিরাজুল ইসলাম, অটো চালক ইব্রাহিম, কৃষক নুরুল আমিন, কলেজ শিক্ষার্থী আবসার এবং দুইজন কিশোর।
উপহার পেয়ে মুসল্লিরা বলেন, নামাজ পড়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য, উপহার আমাদের উৎসাহ বাড়াবে।
ইমাম ও খতিব হাফেজ মাওলানা মামুন বলেন, নামাজের পুরষ্কার তো আল্লাহ দেবেন, আমরা মুসল্লিদের উৎসাহ দেয়ার জন্যই এমন আয়োজন করেছি।
এআরএস
- ১দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ২মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৩ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৪লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৫স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৬পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৭পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৮বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৯সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ১০‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত