
করোনাভাইরাসের টিকা না নেওয়ায় প্রায় ৫৯৩ জন কর্মীকে বরখাস্ত করছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে বুধবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।
বিবৃতির সঙ্গে যুক্ত থাকা একটি মেমোর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মার্কিন ওই বিমান সংস্থায় কর্মরত মোট কর্মীর তুলনায় ছাটাই হতে যাওয়া কর্মীদের সংখ্যা এক শতাংশেরও কম।
মঙ্গলবার দেওয়া ওই বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে, করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়ার ব্যাপারে আমাদের যে প্রতিষ্ঠানিক বাধ্যবাধকতা রয়েছে, সেটি মানতে রাজি নন আমাদের ৫৯৩ জন কর্মী। আর তাই, তাদেরকে কোম্পানি থেকে ছাটাই করার প্রক্রিয়া আমরা শুরু করেছি।’
যুক্তরাষ্ট্রের অন্যতম একটি প্রধান বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। সংস্থাটির সদর দফতর শিকাগোতে অবস্থিত। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন রুটে আকাশপথে যাত্রীসেবা দিয়ে থাকে ইউনাইটেড।
স্পুটনিক বলছে, বিমান সংস্থাটি নিজেদের কর্মীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করলেও আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা ও সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মতো অন্যান্য মার্কিন বিমান সেবা সংস্থাগুলো তাদের কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করেনি।
করোনায় সংক্রমণ ও প্রাণহানির দিক দিয়ে চলমান মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৪০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনাও ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৯৯ জন।
যুক্তরাষ্ট্রের ৭৭ শতাংশ মানুষ এখন পর্যন্ত টিকার আওতায় এসেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে এখনও প্রায় এক-চতুর্থাংশ মানুষ টিকা নেননি। তারা মূলত টিকা নিতে অনিচ্ছুক।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনও ভ্যাকসিনের একটি ডোজও গ্রহণ করেননি। এর ফলে দেশজুড়ে করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।
- ১ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৩শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৬জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৭বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৮টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৯বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১০ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত