
মালয়েশিয়ায় করোনার প্রথম টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন। দেশটিতে করোনাভাইরাস প্রতিরোধের ঘোষণা অনুযায়ী বুধবার (২৪ ফেব্রুয়ারি) পুত্রজায়া জেলা স্বাস্থ্য অফিসে (পিকেডি) জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রথম টিকা নেন তিনি।
এর মাধ্যমে দেশের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী। টিকা নেওয়ার পর দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নির্ভয়ে টিকা নিতে পারেন। করোনা থেকে আমাদের রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চারজন সদস্য টিকা নেন। এরইমধ্যে মালয়েশিয়া প্রায় ৬ লাখ করোনা টিকা পেয়েছে।
দেশটির ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে করোনার টিকা দেওয়া হবে। বুধবার থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রথম ধাপে ৫ লাখ সম্মুখসারির করোনাযোদ্ধাকে টিকা দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে।
মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তার বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে। এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ-অবৈধ অভিবাসীদের করোনাভাইরাসের ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে বলেও ঘোষণা দেয় দেশটি।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত