
গরমকালে যে রোদ সবার শত্রু, শীতকালে সেই রোদই সবার বন্ধু! শীতের সময়ে মিষ্টি রোদের আমেজ পেতে চান সবাই। ঠাণ্ডা আবহাওয়ায় দিনের বেশিরভাগ সময় রোদে কাটাতেই সবাই বেশি পছন্দ করেন। তবে এই রোদ যেমন আরামদায়ক, তেমনই সমস্যাও ডেকে আনে। দিনের বেশিরভাগ সময় রোদে কাটানোর ফলে ত্বকে ট্যান পড়তে পারে। তাই বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লাগানো বাধ্যতামূলক। তবে ত্বকের ট্যান অপসারণ করতে বিভিন্ন ঘরোয়া পদ্ধতিও প্রয়োগ করতে পারেন। এই হোমমেড ফেস প্যাকগুলো ব্যবহার করে ত্বকের ট্যান দূর করতে পারেন।
গ্লিসারিন এবং চিনির ফেস প্যাক:
শীতকালে ত্বক রুক্ষ হয়ে যায়। গ্লিসারিন ত্বক নরম করতে সহায়তা করে। পাশাপাশি গ্লিসারিন ত্বকের ট্যান অপসারণেও বেশ কার্যকর। লেবু ব্লিচিংয়ের মতো কাজ করে যা মুখ পরিষ্কার করতে সহায়তা করে। চিনি ত্বকের মৃত কোষ অপসারণে সহায়তা করে। যার ফলে কালো ত্বক দূর হয়। আধা চামচ গ্লিসারিনে এক চামচ চিনি মেশান। এরপর এতে লেবুর রস দিন। এই পেস্টটি মুখে লাগিয়ে স্ক্রাব করুন। তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পরে, পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
কলার ফেস প্যাক:
কলাও ত্বকের জন্য খুব উপকারি। কলায় ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায়, যা ত্বকে পুষ্টি যোগায়। কলা ফেস প্যাক লাগালে ত্বক উজ্জ্বল হয় এবং কলার ফেস প্যাক ব্যবহারে মুখের ট্যানও কমে। কলা নিয়ে ভালভাবে ম্যাশ করুন। এতে এক চামচ দুধ মেশান। এই মিশ্রণে লেবুর রসও দিন। সমস্ত উপকরণ ভালভাবে মিশিয়ে এই পেস্টটি আপনার মুখে লাগান। ১৫ মিনিট পরে মুখ পরিষ্কার করে ফেলুন। সপ্তাহে দু’বার এই ফেস প্যাকটি প্রয়োগ করুন।
শশার ফেস প্যাক:
ত্বকের যত্নে শসা খুবই উপকারি। শসা ব্যবহারের ফলে ত্বক হাইড্রেট থাকে। শসাতে ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে। শসার ফেস প্যাক ব্যবহার করে ত্বকের ট্যান কমে। অর্ধেক শসা নিয়ে ভালো করে পিষে নিন। এতে এক চামচ লেবুর রস মেশান। এবার এই পেস্টটি আপনার ত্বকে লাগান। ১৫ মিনিট পরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি সপ্তাহে দু’বার প্রয়োগ করুন।
লেবুর খোসা এবং কাঁচা দুধ:
কাঁচা দুধ মুখের ত্বক ময়েশ্চারাইজ করার কাজ করে। ত্বককে নরম রাখতেও সহায়তা করে। লেবুর খোসায় ভিটামিন সি রয়েছে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে এবং ট্যান অপসারণে সহায়তা করে। লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এই পাউডারের সাথে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি আপনার মুখে লাগান। ২০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
টমেটোর ফেস প্যাক:
টমেটো ফাইটোকেমিকেল সমৃদ্ধ, যা সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি দ্বারা হওয়া ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে। এটি ট্যান দূর করতে এবং ন্যাচরাল স্কিন টোন ফেরাতে সহায়তা করে। একটা টমেটো ভাল করে পিষে নিন। এবার এর সাথে ১ চা চামচ লেবুর রস মেশান। এই পেস্টটি মুখে লাগান, বিশেষ করে ট্যানের জায়গায় লাগান। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
- ১শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ২গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৩জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৪ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৫চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৬বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৭বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৮স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৯আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ১০নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক





পাঠকের মতামত