মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রের একটি শেড নির্মানে দুর্নীতি ও অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রচারিত হওয়ায় গবেষণা ...

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় ইজিবাইকের যাত্রী মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
সোমবার (২২ জানুয়ারি) বেলা ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, চেচুয়া বাজার থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি মুক্তাগাছা শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এম জি

পাঠকের মতামত