প্রকাশিত: মে ২২, ২০২৫ ৩:৩৪ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় জিসান হোসেন (১৭) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র উপজেলার বড়দাহ গ্রামের সাবেক সেনা সদস্য মান্নান হোসেনের ছেলে। সে এ বছর স্থানীয় গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির ব্যাবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদরাসা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিসান।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...