
২০২৫ সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকবেন জাস্টিন ট্রুডো। এ বিষয়ে ক্ষমতাসীন লিবারেল পার্টির সঙ্গে বিরোধী বামপন্থি নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) একটি সমঝোতায় এসেছে। এর ফলে আরও তিন বছর ট্রুডোর ক্ষমতায় থাকার বিষয়টি পরিষ্কার হলো।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে জানিয়েছেন, এই সমঝোতার ফলে বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকারের স্থায়িত্ব নিয়ে আর কোনো সংশয় থাকলো না। তার সরকার কানাডার মানুষের জন্য কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো। ২০২৫ সালের ২৫ অক্টোবর কানাডার পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
তবে বিরোধী রাজনীতিকদের অভিযোগ, এটা ট্রুডোর ক্ষমতা দখলের চেষ্টা ছাড়া আর কিছু নয়। বিরোধী রক্ষণশীল দলের নেতারা বলেছেন, কানাডার মানুষ ট্রুডোর এভাবে ক্ষমতা দখলের প্রয়াস দেখে বিরক্ত।
সবচেয়ে বড় দল হওয়ার পরেও গত সেপ্টেম্বরে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি ট্রুডোর দল। এই অবস্থায় বামপন্থিদের সমর্থন নিয়েই ট্রুডোকে ক্ষমতায় থাকতে হচ্ছে। বামপন্থি এনডিপি সরকারে থাকবে না। তবে তাদের সঙ্গে ট্রুডোর দলের যে সমঝোতা হয়েছে, সেখানে অন্যতম শর্ত হলো, সরকার ওষুধ ও ডেন্টাল কেয়ার পরিকল্পনা রূপায়ণ করবে।
ট্রুডো জানিয়েছেন, বাজেট বা কোনো আইন নিয়ে এনডিপি ভেটো দেবে না। দুই দল একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, আমরা কী কী বিষয়ে একমত হয়েছি, তার উপরই জোর দেওয়া হবে। আমরা যে বিষয়ে একমত হতে পারিনি, তার ওপর নয়।
এনডিপি নেতা জগমিত সিং জানিয়েছেন, এই সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে তিনি আশাবাদী। তবে লিবারেল পার্টি যদি শর্ত না মানে, তাহলে সমঝোতাও আর থাকবে না।
- ১কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ২সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৩সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ৪ইরানে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ৫ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
- ৬আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৭মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৮দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৯৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত