
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন যুথী আক্তার (২৩) নামে এক গৃহবধূ। এক সাথে তিন সন্তানের জন্ম হওয়ায় খুশি এ দম্পতি। আনন্দে আত্মীয় স্বজনদের নিয়ে মিষ্টিমুখ করছেন তারা। তিন সন্তানকে দেখার জন্য হাসপাতালেও ভিড় করছেন উৎসুক জনতা।
মঙ্গলবার ( ১৭ জানুয়ারি ) রাতে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামের কৃষক তোফায়েল হোসেনের স্ত্রী যুথী আক্তার।
আনন্দে আত্মহারা হওয়া তোফায়েল হোসেন বলেন, বিয়ে হওয়ার তিন বছর পর আমার এই তিন সন্তান। এর আগে বিয়ের এক বছরের মাথায় একটা মেয়ে হয়েছিল। দুই মাস বয়সে মারা গেছে। তখন থেকে আমরা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম। আমি আর আমার স্ত্রী দুজনে অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছিলাম। আজকে আমাদের কোল ভরিয়ে দিলেন আল্লহ। আমরা সকলে অনেক খুশি।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খাদিজা করিম বলেন, এক সাথে তিন সন্তানের জন্ম হয়েছে। তার মধ্যে দুই ছেলে ও এক মেয়ে। মা ও বাচ্চারা সুস্থ রয়েছে। বাচ্চাদের ওজনও স্বাভাবিক।
- ১কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ২মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৩জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৪রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৭ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ৮শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৯ যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৬খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৭থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৮বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৯দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১০বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ





পাঠকের মতামত