
মৌলভীবাজারের কুলাউড়ায় রেঞ্জ ডিআইজির নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ।
সোমবার (১১ই এপ্রিল) বিকেলে দ্বিতীয় দিনের মতো কুলাউড়া-জুড়ি আঞ্চলিক সড়কের আউটার সিগন্যাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে থানা পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, অভিযানে হেলমেটবিহীন চালক, ড্রাইভিং লাইসেন্স বিহীন যানবাহন চালানো, মেয়াদোত্তীর্ণ কাগজপত্রসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং ২টি যানবাহন জব্দ করা হয়।
অভিযান চলাকালে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, “আমরা যেকোনো জায়গায়, যেকোনো সময় অভিযান পরিচালনা করব এবং এই অভিযান অব্যাহত থাকবে।” সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এনজে
- ১তিস্তায় বাড়ছে পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট
- ২যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৩ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৪কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৫চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৮সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৯গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ১০প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ২নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৩১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৭হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৮চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ





পাঠকের মতামত