প্রকাশিত: জুলাই ২, ২০২০ ২:৫১ পিএম

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে ‌ফেরা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের লেনদেন স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে বৃহস্প‌তিবার (২ জুলাই) কোম্পানিটির লেনদেন শুরু হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্স‌চেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। ত‌বে কি কার‌ণে লেন‌দেন বন্ধ রাখা হ‌য়ে‌ছে তা জা‌নেনা কোম্পা‌নি কর্তৃপক্ষ।

এর আগে সোনালী পেপারকে ডিএসই ও সিএসইর পরিচালনা পর্ষদ ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ডিএসই ও সিএসই কোম্পানিটির ট্রেডিং কোড হবে “SONALIPAPR”। আর ডিএসইতে সোনালী পেপারের কোম্পানি কোড হবে ১৯৫০৩। অন্যদিকে সিএসইতে কোম্পানির কোড হবে ১৯০০০৩।

তবে সোনালী পেপারকে মূল মার্কেটে কিছু শর্ত মেনে লেনদেন করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে- কোম্পানির রেফারেন্স প্রাইস এবং ফ্লোর প্রাইস নির্ধারণ করা হবে ওটিসি মার্কেটের সর্বশেষ ক্লোজ প্রাইসকে। অর্থাৎ কোম্পানিটি গত ৩০ জানুয়ারি ওটিসিতে সর্বশেষ ২৭৩ টাকায় লেনদেন করেছিল। ওই ২৭৩ টাকাকে কোম্পানির ফ্লোর প্রাইস হিসেবে নির্ধারণ করে বিএসই‌সি।

ডিএসই ও সিএসই‌তে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানির সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার (প্রাইস লিমিট) থাকবে ব‌লে জানা গে‌ছে।

এছাড়া কোম্পানিটি ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে জেড ক্যাটাগরিতে লেনদেন করার কথা র‌য়ে‌ছে। সোনালী পেপারকে পরবর্তী সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের আগে পর্যন্ত জেড ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।

এ বিষ‌য়ে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের কোম্পা‌নি স‌চিব রাশেদুল হোসাইন বলেন, ডিএসই ও সিএসইর মূল মা‌র্কে‌টে লেনদেন চালু হওয়ার কথা ছিল। কিন্তু আজ শুনলাম লেন‌দেন হ‌চ্ছে না। কেন লেন‌দেন হ‌চ্ছে না তা জান‌তে পা‌রিনি।

এ বিষ‌য়ে বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টি‌জ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশনের (বিএসই‌সি) নির্বাহী প‌রিচালক সাইফুর রহমান  ব‌লেন, এ বিষয়টি স্টক এক্স‌চে‌ঞ্জ কর্তৃপক্ষ বল‌তে পার‌বে। সুত্রঃ রাই‌জিং‌বি‌ডি‌

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

আইনমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মধ্যস্থতা বিরোধ নিষ্পত্তির এমন একটি কার্যকর ...

যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, দেশে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...