
তরল পেট্রলিয়াম গ্যাস- এলপিজির (অটোগ্যাস) বাজার বাড়াতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির সঙ্গে কাজ করবে ডেল্টা এলপিজি লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি করেছে।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান এবং ডেল্টা এলপিজি লিমিটেডের পক্ষে পরিচালক মো. মুস্তাফিজুর রহমান চুক্তিতে সই করেন।
চুক্তির অনুযায়ী, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনে (পেট্রোল পাম্প) এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করতে পারবে ডেল্টা এলপিজি লিমিটেড। প্রতি লিটার এলপিজি বিক্রিতে ৫০ পয়সা করে রয়্যালটি পাবে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রয়ের ব্যবসায় জড়িত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের রয়েছে প্রায় সাত শতাধিক নিবন্ধিত ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্প।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) সোহেল আব্দুল্লাহ, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. ইব্রাহিম হামিদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (আইন) এস এম রেজাউর রহিম, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উপ-ব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহ, ডেল্টা এলপিজি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. জাকারিয়া মঈন, জ্যেষ্ঠ বিক্রয় ব্যবস্থাপক মো. নাছিম আলী, ব্যবস্থাপক (পরিচালন) মো. আমিনুল হক এবং ব্যবস্থাপক (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মোহাম্মদ আরজু মিয়া।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ও ডেল্টা এলপিজি দেশের শীর্ষস্থানীয় নতুন প্রজন্মের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান। এর আগে জ্বালানি তেল বিপণনকারী অন্য দুইটি সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সঙ্গেও পেট্রোল পাম্পে অটোগ্যাস বিক্রিতে চুক্তি করেছে ডেল্টা এলপিজি।
- ১সোনাহাট সেতু চালু না হওয়ায় সরকার হারাচ্ছে রাজস্ব, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
- ২উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ৩স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে: রিজভী
- ৪একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ
- ৫জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী: মন্ত্রী
- ৬এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৭জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮গাড়ি বিস্ফোরণে লিবিয়ার সামরিক গোয়েন্দাপ্রধান নিহত
- ৯চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ১০চট্টগ্রামে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
- ১১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ২এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৩এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৪চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৫নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৬কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৭‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৮চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ৯বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
- ১০বাংলা কিউআর প্রচারে অগ্রণী ব্যাংকের রোড-শো





পাঠকের মতামত