
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাত দল।উক্ত ঘটনায় জড়িত থাকার সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসের চালক ও সহকারীদের পুলিশের হাতে তুলে দিয়েছেন যাত্রীরা।
সোমবার (২৪ মার্চ) রাত ৮টায় সাভারের রেডিও কলোনি থেকে জাবি ক্যাম্পাসমুখী মহাসড়কে এই ঘটনা ঘটে।
বাসটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে অন্তত পাঁচজন ব্যক্তি যাত্রীবেশে বাসে ওঠেন।তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করেন। যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র লুট করে সিঅ্যান্ডবি স্ট্যান্ডে বাস থেকে নেমে যান ডাকাতরা। পরবর্তীতে বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে আতঙ্কিত যাত্রী ও শিক্ষার্থীরা বাসটি আটক করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় বাসের চালক এবং তার দুই সহকারীদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। যাত্রীরা জানান, ডাকাতির সঙ্গে ওই তিনজন জড়িত।
যাত্রীদের ভাষ্যমতে, শুভযাত্রা পরিবহনের গাড়িটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে আনুমানিক পাঁচজন লোক গাড়িতে ওঠে। একপর্যায়ে বাসটি কিছুটা সামনে গেলে ডাকাতরা চালকের গলায় ছুরি ধরে এবং দেশীয় অস্ত্র দেখিয়ে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নেয়। চালক বাসের ভেতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন এবং ডাকাত দল নেমে যায়।বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে সেখানে থাকা শিক্ষার্থীরা বাসটিকে ক্যাম্পাসে নিয়ে যান। চালক লাইট বন্ধ করার যৌক্তিক কোনো কারণ ব্যাখ্যা করতে না পারায় তাকে ও সহকারীসহ বাসটি আটকে রাখা হয়।
এ প্রসঙ্গে শুভযাত্রা পরিবহনের ওই বাসের যাত্রী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আব্দুল হাকিম বলেন, সাভার থেকে ক্যাম্পাসে ফিরছিলাম একটি ইফতার পার্টি থেকে। আসার পথে, রেডিও কলোনি এলাকায় শুভযাত্রা পরিবহন (যে বাসে আমরা ছিলাম) থামে এবং বেশ কয়েকজন ডাকাত বড় বড় ছুরি ও অস্ত্র নিয়ে বাসে উঠে। মুহূর্তের মধ্যেই তারা সামনের কয়েকজন যাত্রীর সর্বস্ব লুট করে নেয়। পেছন থেকে মাঝামাঝি অংশে থাকা এক যাত্রীকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে বেশ বড় অঙ্কের টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে শুভযাত্রা পরিবহনের বাস ও চালক-হেলপারকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর, সিঅ্যান্ডবি ও রেডিও কলোনি এলাকায় প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমরা পুলিশ প্রশাসনকে এসব এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতুর সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রীর মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ডাকাতরা।এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত তিনজন আহত হন।
বিএইচ
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত