ডেস্ক নিউজ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:২৩ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জয়ী হয়েছেন। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট।

শুক্রবার ঢাকা ১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. ইউনুচ আলী সাক্ষরিত চূড়ান্ত ফলাফলের বার্তা থেকে এ তথ্য জানা যায়।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের চেয়ে ২১ হাজার ৬১৪ বেশি ভোট পেয়ে জয়ী হয়। বিএনপির এ প্রার্থী ৬৩ হাজার ৫১৭ ভোট পেয়েছেন।

এই আসনে মোট আট প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এই আসনে ভোট পড়ে ৪৪ শতাংশ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

গোলাম পরওয়ার গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ...

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম ...