প্রকাশিত: মে ২৭, ২০২৫ ৯:৫৭ পিএম

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক, অতিরিক্ত সচিব হাওলাদার মো. রকিবুল বারীকে তথ্য কমিশনের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ সেপ্টেম্বর প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক পদত্যাগ করেন। এরপর ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করে সরকার।

৩ সেপ্টেম্বর তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরীনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। পরে একজন অতিরিক্ত সচিবকে তথ্য কমিশনের সচিব পদে নিয়োগ দেয়া হয়। কিন্তু চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ডিসেম্বরে অবসরে যান তিনি।

এর পর বেশ কিছু দিন তথ্য কমিশনের সচিবের পদটি ফাঁকা ছিল। পরে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-১) মো. ইব্রাহিম ভূঞাকে তথ্য কমিশনের সচিবের রুটিন দায়িত্ব দেয়া হয়।

 বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...