প্রকাশিত: জানুয়ারী ২, ২০২৪ ৩:০৩ পিএম

রংপুরের তারাগঞ্জে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার সকালে উপজেলার তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের চৌপথি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী কারেঙ্গারতল খিয়ারচড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে তাপস চন্দ্র রায় (১৮) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র রায় (২০)। আহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর পঞ্চায়েত পাড়া গ্রামের সাহানতুল্লার ছেলে ট্রলিচালক মিল্লাত হোসেন (২০) ও পথচারী বারাপুর গ্রামের মজিবর রহমান।

তারাগঞ্জ থানার ওসি সিদ্দিকুল ইসলাম জানান, বুড়িরহাট বাজার থেকে ছেড়ে আসা একটি ট্রলি ওই এলাকায় পৌঁছালে তারাগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনসহ ট্রলিচালক ও একজন পথচারী গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চৈতী সরকার জানান, উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী দুইজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘট

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...