
একদিন আগে তালেবান জঙ্গিদের দখলে যাওয়া আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাউ পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। বৃহস্পতিবার শহরটি পুনরুদ্ধারের পাশাপাশি শত শত সৈন্য ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় বলছে, বাদঘিসের রাজধানী কালা-ই-নাউয়ের কিছু প্রান্তে এখনও লড়াই চলছে। মধ্য-এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে বাদঘিসের। পুলিশের সদরদফতরসহ বুধবার শহরটির প্রধান প্রধান সরকারি ভবনগুলোর দখল নেয় জঙ্গিগোষ্ঠী তালেবান।
২০ বছরের দীর্ঘ আফগান যুদ্ধের পর দেশটি থেকে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করে নেওয়ায় তালেবানের উত্থান নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, শহরটি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা শহরের উপকণ্ঠে তালেবানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।
আফগান এই মন্ত্রণালয় বলছে, কালা-ই-নাউয়ে অভিযানে ৬৯ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। দেশটির এই জঙ্গিগোষ্ঠী সাম্প্রতিক লড়াইয়ে প্রথমবারের মতো প্রাদেশিক কোনও রাজধানী শহরের দখলে নিয়েছিল। কিন্তু সরকারি বাহিনীর অভিযানে মাত্র একদিন পরই সেই শহরের দখল হারাল তালেবান।
অভিযানে তালেবানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাজধানী উদ্ধার হলেও বাদঘিস প্রদেশের বাকি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে তালেবানের যোদ্ধারা এখন পর্যন্ত শতাধিক জেলা দখলে নিয়েছে। কিন্তু তালেবানের যোদ্ধারা বলেছেন, তারা দেশের ৩৪টি প্রদেশের দুই শতাধিক জেলার নিয়ন্ত্রণ নিয়েছেন; যা দেশের অর্ধেক প্রান্তের সমান। তবে দেশটির প্রধান শহর এবং প্রাদেশিক রাজধানীগুলো এখনও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
যুক্তরাষ্ট্র আফগানিস্তানের প্রধান ঘাঁটিগুলো থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে তালেবান জঙ্গিদের তৎপরতা ব্যাপকমাত্রায় বৃদ্ধি পেয়েছে। তারা দেশটির বিভিন্ন অঞ্চলের দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে সরকারি সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে। গত রোববার তালেবানের হামলার মুখে প্রায় এক হাজার আফগান সরকারি সৈন্য প্রতিবেশি তাজিকিস্তানে পালিয়ে যায়।
সূত্র: রয়টার্স, এএফপি।
- ১ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ২হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৩ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৪কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৫জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার
- ৭নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯দর পতনের শীর্ষে বেক্সিমকো
- ১০সার্ককে কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত





পাঠকের মতামত