প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ ৬:৪৯ পিএম

৫ই (ডিসেম্বর) সোমবার সকাল ৯টায় সরকারি তিতুমীর কলেজে” আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২২ “এর সমাপনী অনুষ্ঠান ও ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে।

রাজধানীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি তিতুমীর কলেজে আয়োজিত আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইতিহাস বিভাগকে পেনাল্টির মাধ্যমে হারিয়ে ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও পদার্থবিজ্ঞান বিভাগকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ব্যবস্থাপনা বিভাগ উঠেছে।

রবিবার (৪ ডিসেম্বর ) তিতুমীর কলেজের মাঠে উক্ত সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ফাইনালে ওঠার গৌরব অর্জন করায় কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে অবশ্যই জয়ী হবো। আমাদের ছেলেরা এখন পর্যন্ত হারে নাই একবারও প্রথম থেকে জিতে আসছি।আগামী কালও জিতব।

এদিকে ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক রীতা খন্দকার বলেন, আমি যেহেতু ব্যবস্থাপনা বিভাগের আমি চাইব আমার দলই জিতুক । আমাদের বাচ্চারা তো খুবই কষ্ট করলো, অনেক ভালো খেললো এবং ফাইনালে পৌছালো।কাল আর আজের মধ্যে ব্যবধান খুবই বেশি নাই ওরা যেহেতু কষ্ট করলো মাঝখানে একটা দিন পেলে ভালো হতো। তারপরও আল্লাহ ভরসা ইনশাআল্লাহ ভালো করবে ভালো প্রস্তুতি আছে।

ফাইনাল ম্যাচ সম্পর্কে তিতুমীর কলেজের ক্রিড়া শিক্ষক মো: সামসুদ্দিন বলেন, আমি চাই সবাই জয়ী হোক সবার মুখে হাসি ফুটক। আমার কাছে সবাই সমান দু দলের শিক্ষার্থীরাই ভালো খেলে, গোলকিপারো ভালো ছিল যার ফলে এ পর্যন্ত আসতে পেরেছে। কাল যে দল সবচেয়ে ভালো খেলবে গোল করবে তারাই জয়ী হবে। নিরপেক্ষ ভাবে চাই দুই দল ই জয়ী হোক।

উল্লেখ্য, রবিবার (২৭ নভেম্বর) কলেজটির ২২টি বিভাগ থেকে ২২টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়। সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনায় আছেন কলেজ প্রশাসন।

শেয়ার

পাঠকের মতামত

একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি কার্যক্রমের শূন্য আসনে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আওতায় ...

ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন

দেশব্যাপী বিতর্কচর্চা, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করা সংগঠন ডিবেটিং এডুকেশন সোসাইটি ইন ...

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...

পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের কর্মসূচী পালন করতে দেয়নি প্রশাসন। এর প্রতিবাদে ...

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। ...

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা

‘জুলাই গণগঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ...

রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে: ছাত্রদল নেতা হিমেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল বলেছেন, রাকসু ভবনের ভিপি ...