
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে দেশটিতে সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং আরব আমিরাতের ডি ফ্যাক্টো নেতা শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিশরের দুটি নিরাপত্তা সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আল সিসি এবং আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। লোহিত সাগরের শার্ম আল-শেখ শহরে তাদের মধ্যে সাক্ষাত হয়েছে। অর্থনৈতিক বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।
এক বিবৃতিতে জানানো হয়েছে, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন আল সিসি। ওই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে এমন সবকিছু প্রত্যাখ্যান করা হবে বলে জানানো হয়।
আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, দুই দেশ এবং তাদের জনগণের সুবিধার জন্য সব ধরনের সহযোগিতাপূর্ণ অগ্রগতির উদ্দেশ্যেই শীর্ষ নেতারা এই সফর করেছেন।
শেখ মোহাম্মেদ বিন জায়েদ এবং আল সিসি নিজেদের মধ্যে বিভিন্ন আগ্রহের বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক বিভিন্ন পর্যালোচনা করেছেন। সব ধরনের চ্যালেঞ্জের মুখে আরব সংহতি জোরদার করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তারা।
নাফতালি বেনেটের সঙ্গে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করা হয়নি। তবে মিশর এবং ইসরায়েলি কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন যে, আল সিসির সঙ্গে সাক্ষাত করতেই মিশরে সফর করেছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী।
বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরান এবং পশ্চিমা শক্তির বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।
২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমিরাত এবং বাহরাইন। গত ডিসেম্বরে আবু ধাবিতে সফর করেছেন বেনেট। তার আগে গত সেপ্টেম্বরে মিশরে সফর করেন তিনি।
২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু এই চুক্তির ঘোর বিরোধী ইসরায়েল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের সঙ্গে পুনরায় এই চুক্তির বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু ইসরায়েলসহ ইরানের অনেক শত্রু দেশই চায় না যে পুনরায় এই চুক্তি হোক। সে কারণেই হয়তো ইসরায়েল, আমিরাত এবং মিশরের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে বৈঠক করলেন।
- ১তিস্তায় বাড়ছে পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট
- ২যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৩ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৪কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৫চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৮সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৯গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ১০প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ২নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৩১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৪ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৫বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৬হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৭চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ





পাঠকের মতামত