
অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে তৃষ্ণা রানীর হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ। অন্য পাঁচ গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন, সাগরিকা ও মুনকি আক্তার।
শুক্রবার (৮ আগস্ট) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের নিও লাওস স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা। ২০ মিনিটে কর্নার থেকে হেডে স্কোরশিট খুলেন সিনহা জাহান শিখা। ৩২ মিনিটে অলিম্পিক গোল করেন শান্তি মার্ডি—কর্নার থেকে সরাসরি বল জালে জড়িয়ে দেন তিনি। ৩৬ মিনিটে শান্তির আরেকটি কর্নার থেকেই হেডে গোল করেন নবিরন খাতুন। প্রথমার্ধের শেষদিকে তৃষ্ণা রানীর গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
দ্বিতীয়ার্ধেও থামেনি বাংলাদেশের গোলমেশিন। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। এরপর ৭৩ মিনিটে ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে চমৎকার এক গোল করেন সাগরিকা। ৮৩ মিনিটে তৃষ্ণা পূর্ণ করেন হ্যাটট্রিক এবং এই গোলেও সহায়তা ছিল সাগরিকার। ম্যাচের শেষভাগে মুনকি আক্তারের গোল দলের পক্ষে অষ্টম গোল হিসেবে যোগ হয়।
বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে (১০৪তম) থাকলেও পূর্ব তিমুর (১৫৮তম) মাঠের খেলায় আরও দুর্বল প্রতিপক্ষ হিসেবে ধরা দেয়। আগের ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে সাগরিকা করেছিলেন জোড়া গোল, অন্য গোলটি এসেছিল মুনকি আক্তারের পা থেকে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট তুলে নিয়ে এখন গ্রুপ এইচ-এর শীর্ষে রয়েছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও লাওস। আগামী ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ, যা নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়নের নাম।
বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দল ও সেরা তিনটি রানার্স-আপ দল সুযোগ পাবে মূল পর্বে অংশ নেওয়ার।
এম জি
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত