
সজনে ডাটার মতো এর পাতাও স্বাস্থ্যের জন্য উপকারী। স্বাস্থ্যগুণের কারণে সজনেকে সুপারফুড বলা হয়। জানেন কী সজনে পাতা বা পাতার গুঁড়া ত্বকের জন্য উপকারী? ত্বকের বড় ধরনের সমস্যা দূর করতেও সাহায্য করে এই পাতা।
সজনে পাতার গুঁড়া বা সজনে পাতা পেস্ট ব্যবহারে ত্বকের যেসব উপকার হয়-
বয়সের ছাপ রোধ হয় :বয়সের আগেই অনেকের ত্বকে বয়সের ছাপ দেখা দেয় ও ত্বক ঝুলে যায়। সজনেতে রয়েছে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য উপকারী । এতে কমলার চেয়ে ৭ গুণ বেশি পরিমাণে ভিটামিন সি রয়েছে যা মুখের মেছতা, দাগ, বয়সের ছাপ ও ত্বক ঝুলে যাওয়া রোধ করে।
ব্রণ দূর করে : অতিরিক্ত তেল ও মরা চামড়ার জন্য ত্বকে ব্রণ দেখা দেয়। সজনেতে থাকা শক্তিশালী অ্যান্টি-এজিং উপাদান ত্বকে ব্রণ হতে বাধা দেয়। এছাড়া অতিরিক্ত তেল দূর করে ত্বককে সতেজ করে তোলে।
ছিদ্রের আকৃতি ছোট করে : মুখের বড় ছিদ্র থাকলে ত্বক খসখসে এবং রুক্ষ দেখায়। অতিরিক্ত তেল উৎপাদনের কারণে ত্বকে বড় ছিদ্র হয়। দীর্ঘক্ষণ সূর্যালোকে থাকার কারণেও এই সমস্যা হতে পারে। সজনে পাতায় থাকা ভিটামিন এ ও সি ত্বকের কোলাজেনের ভারসাম্য বজায় রাখে এবং ত্বকের ছিদ্র ছোট করতে সাহায্য করে।
ত্বকের মলিনতা দূর করে : ধুলাবালি, দূষণ ও কাজের চাপে ত্বক নিস্তেজ হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, সজনে গুঁড়া, তেল ত্বকের ভেতর থেকে ময়লা বের করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
ত্বকের যত্নে সজনে গুঁড়ার সাথে মধু ও গোলাপ জল কিংবা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত