
সমুদ্রে ডুবে যাওয়া থাইল্যান্ডের যুদ্ধজাহাজের চার নাবিকের মৃতদেহ উদ্ধার করেছেন দেশটির নৌবাহিনীর সদস্যরা। মঙ্গলবার থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে ডুবে যাওয়া ওই যুদ্ধজাহাজের চার নাবিকের মরদেহ উদ্ধার করা হয় বলে দেশটির নৌবাহিনী প্রধান জানিয়েছেন।
রোববার জাহাজটি সমুদ্রের যে স্থানে ডুবে যায়, সেই স্থান থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে জীবন রক্ষাকারী পোশাক পরা অবস্থায় মঙ্গলবার দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই সময় একই স্থান থেকে মৃত নাবিকদের উদ্ধার করা হয়।
দেশটির নৌবাহিনী বলেছে, জাহাজের ৭৭ ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৪ জন। রোববার রাতে ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডের যুদ্ধজাহাজ এইচটিএমএস সুখোতাই।
জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা সমুদ্রের পানির তোড়ে প্লাবিত হওয়ার পর ডুবে যায়। এতে ১০৫ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।
গত দু’দিন ধরে থাইল্যান্ডের উপকূলের ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে দেশটির নৌবাহিনী এবং বিমান বাহিনী নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এই উদ্ধার কাজে দেশটির নৌবাহিনীর চারটি জাহাজে শত শত কর্মকর্তার পাশাপাশি কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।
এর আগে, থাইল্যান্ডের নৌবাহিনীর একজন কমান্ডার বলেছিলেন, সাগরে জীবিত কাউকে খুঁজে বের করার জন্য তল্লাশি দলের কাছে মাত্র দুই দিনের সময় রয়েছে। এরপর কাউকে জীবিত উদ্ধারের আশা একেবারে ক্ষীণ।
দেশটির নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল পিচাই লোরচুসকুল বলেন, ডুবে যাওয়া জাহাজের নাবিকরা লাইফ জ্যাকেট, লাইফ বয়া এবং ভেসে থাকার কৌশল অবলম্বন করলে সাগরে ৪৮ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারবেন। তাই মঙ্গলবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করবো।
ইতোমধ্যে ডুবে যাওয়া ওই যুদ্ধজাহাজের কয়েকজন নাবিককে একেবারে ক্লান্ত এবং অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এইচটিএমএস ক্রাবুরি জাহাজের ক্যাপ্টেন ক্রাপিচ কোরাউই-পাপারউইৎ রয়টার্সকে বলেছেন, আমরা এক নাবিককে লাইফ বয়া ধরে থাকতে দেখেছি… তিনি ১০ ঘণ্টা ধরে পানিতে ভাসছিলেন।
তিনি বলেন, উদ্ধারের সময়ও ওই নাবিকের সংজ্ঞা ছিল। তার মাথায় একটি ছোটখাটো ক্ষত ছিল। এছাড়া সমুদ্রের পানির সংস্পর্শে আসার কারণে তার চোখে কালশিটে হয়ে গেছে।
- ১১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ২বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৩কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৫সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৬সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৭ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৪কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৫২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর





পাঠকের মতামত