
দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩৯ বছরের পুরোনো ওই মসজিদটি দুরবান শহরে অবস্থিত।
স্থানীয় সময় সোমবার গ্রে স্ট্রিট নামের ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অন্যতম বৃহৎ এই মসজিদে কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়।
সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাইমান জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগে ত্রুটি থেকেই হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফয়সাল সুলাইমান এএফপিকে বলেন, এটা সম্ভবত দুর্ঘটনাবশত হয়েছে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন তিনি।
ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে লোকজন মসজিদের কাছে জড়ো হয়েছে। দুইতলা বিশিষ্ট মসজিদ ভবনে আগুন জ্বলছে
ঐতিহাসিক এই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। এই মসজিদে একসঙ্গে প্রায় ৭ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন।
ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। জরুরি বিভাগের মুখপাত্র রবার্ট ম্যাকেনজি এএফপিকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আশেপাশের আরও কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিভিন্ন সময় অনেক বিখ্যাত লোকজন এই মসজিদ পরিদর্শন করেছেন। বর্ণবাদ-বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলাম, বক্সিং সুপারস্টার মোহাম্মদ আলি এই মসজিদ ঘুরে দেখেছেন।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত