
ভোলা-৪ আসনের চরফ্যাশন পৌরসভায় নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর কর্মী দ্বারা ইসলামী আন্দোলনের নারী কর্মী হেনস্থা হয়েছে দাবি করে দলটির সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী’র উপজেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন।
তিনি বলেন, গতকাল (বুধবার) ইসলামী আন্দোলনের নারী কর্মী মারিয়া কামালের সংবাদ সম্মেলনে সৃষ্ট অভিযোগে এই মর্মে জানতে পারি, জামায়াতে ইসলামীর দুই কর্মী তার প্রচারণায় বাধা দিয়ে হেনস্থা করেছে। আমরা বিষয়টি যাচাই করে জানতে পারি, গত বুধবার সকাল সাড়ে নয়টায় পৌরসভার ৬নং ওয়ার্ডে ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে
মারিয়া কামাল সহ দুই নারী, তার ছেলে তাহযিব ও যুব আন্দোলনের সেক্রেটারী ফয়সাল হাত পাখার গণসংযোগ করার সময় ওই এলাকার সোহেল নামের এক ব্যক্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উল্লাহকে তাদের প্রচারণার লিফলেট দেন। এ সময় সোহেল নির্বাচনী জোট ছেড়ে দেওয়ায় পীর সাহেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এতে সোহেল ও পাশে থাকা অবসরপ্রাপ্ত শিক্ষকের সাথে ইসলামী আন্দোলন কর্মীদের মধ্যে বাকবিতন্ডায় লেগে যায়। এই সময় ফয়সাল অবসর প্রাপ্ত শিক্ষকের গায়ে হাত তুলে। একই সময় পাশ দিয়ে যাওয়া মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দিন তার মোবাইল ফোনে ঝগড়ার ভিডিও চিত্র নিতে গেলে, যুব আন্দোলনের ফয়সাল তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে ভেঙে পেলে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে যুব আন্দোলনের নেতা ফয়সাল আলাউদ্দিনকে মারধর করে মাটিতে ফেলে দেয়। যা ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে সুস্পষ্ট দেখা যায়।
পরে আহত আলাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এখানে নারী হেনস্থার ঘটনা না ঘটলেও তারা একটি সংবাদ সম্মেলন করে জামায়াতকে জড়িয়ে মিথ্যা প্রচার করে। বিষয়টি নিয়ে ঘটনার দিন বিকালে জামায়াত অফিসে বসে উভয় পক্ষের সাথে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে,সেখানে নারীকে হেনস্তার ভিডিও দেখাতে পারেনি , রাতে দেখতে পাই তাদের কেন্দ্র নিয়ন্ত্রিত ফেসবুক পেজে নারী হেনস্থার মিথ্যা গল্প বানিয়ে সরাসরি জামায়াতে ইসলামীকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রচার করছে। মূল ঘটনাটির আদ্যোপান্ত জানাতে আজকের আমাদের সংবাদ সম্মেলন।
এদিকে এর আগে সকালে একই ঘটনায় আবারো নিজ অফিসে সংবাদ সম্মেলন করে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এ এম এম কামাল উদ্দিন ইসলামী আন্দোলনের মহিলা কর্মীর ওপর হামলা হয়েছে দাবি করে জড়িতদের শাস্তি দাবি করেন।
এনজে
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত