জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ ২:১০ পিএম

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য ইনজেকশন মওজুদ না থাকা এবং দায়িত্ব অবেহলার কারণে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় তিনি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে বিভিন্ন অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির জন্য মুঠোফোনে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের নতুন ভবণ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস এবং চলমান পরিস্থিতি উন্নতি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

মন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের রোগীদের সাথে কথা বলেন এবং পুরো হাসপাতাল ঘুরে দেখেন। এ সময় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যডাভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদন্নবী মাছুম উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১৬ অক্টোবর ডা. মোহাম্মদ নুর আলম দীন চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাটহাজারী সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ...

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ মহেশখালীর সমন্বিত মেগাপ্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন ...

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) ...

রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের পূর্বপাড়ে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের ...

রায়পুরায় ট্রান্সফরমার চুরি জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক

নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত গভীর নলকূপের দুটি ...

বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ কর্তৃক তিন জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার ...

খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪

খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ...