রায়পুরায় ট্রান্সফরমার চুরি

জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ ১২:৫৪ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত গভীর নলকূপের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে শতাধিক কৃষক চরম ভোগান্তিতে পড়েছেন। ট্রান্সফরমার না থাকায় সেচ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে চলমান মৌসুমে আমন ধানের জমিতে সময়মতো পানি দিতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিএডিসির দুটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতরের মালামাল খুলে নিয়ে যায়। সকালে পাম্প চালু করতে গিয়ে কর্মরত অপারেটর বিদ্যুৎ সংযোগ না পেয়ে বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কৃষকদের অভিযোগ, বর্তমানে আমন ধানের জন্য নিয়মিত সেচ প্রয়োজন। কিন্তু ট্রান্সফরমার চুরির কারণে প্রায় দুইশত বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

কৃষি উদ্যোক্তা ফেরদৌস ভূঁইয়া বলেন, ‘সময়মতো জমিতে পানি দিতে না পারলে ফসলের উৎপাদন ব্যাহত হবে। আমরা দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন এবং চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

রায়পুরা থানার উপপরিদর্শক সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাম্পের গার্ডসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ মহেশখালীর সমন্বিত মেগাপ্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন ...

দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য ইনজেকশন মওজুদ না থাকা ...

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) ...

রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের পূর্বপাড়ে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের ...

বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ কর্তৃক তিন জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার ...

খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪

খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ...