বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বঙ্গভবনে অফিস করবেন ও সংসদ ভবনে স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ...

আওয়ামী লীগ এবং বিএনপি, দু-দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী।
তবে বিএনপি রাজধানীর নয়াপল্টনে আর আওয়ামী লীগের তিন সংগঠন বাইতুল মোকাররম এলাকায় সমাবেশ করতে চায়।
পুলিশ তাদের এই দুটি স্থানে অনুমতি না দেওয়ায় সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করেছেন আওয়ামী লীগ ও বিএনপি।
বিপি/এএস

পাঠকের মতামত