
চাঁদপুরের হাইমচরের মধ্যচরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রাথমিক কাজ আগামী দুই মাসের মধ্যে শুরু হচ্ছে। কাজ শুরুর দুই বছরের মধ্যেই শেষ হবে। গত শুক্রবার প্রকল্পের স্থান পরিদর্শনে এসে এ কথা জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
তিনি জানান, প্রথমে হাসপাতাল নির্মাণ, শিল্পাঞ্চল থানা, সরকারি রেস্ট হাউজ নির্মাণ করা হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন স্থাপনা ও উন্নয়নের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ হবে।
হাইমচর উপজেলায় ৮ হাজার ২শ’ ১ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি খাস জমি। তারই আলোকে শুক্রবার দুপুরে নীলকমল ইউনিয়নের প্রস্তাবিত মধ্যচরে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খাঁনের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইমচরে আগমন করে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি ৮ হাজার ২শ’ ১ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক মানুষের ভাগ্যের উন্নয়ন চান। তাই তিনি চরের মত দুর্গম অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের বড় কাজ হাতে নিয়েছেন। চরের ভুখন্ডটি উপজেলার মূল ভূখন্ড হতে বিচ্ছিন্ন যা একটি বিরাট চ্যালেঞ্জ। আপনাদের এখানে অর্থনৈতিক অঞ্চল হলে জীবনমানসহ সকল পর্যায়ে সার্বিক উন্নয়নের প্রতিফলন ঘটবে। দৃশ্যমান এমন উন্নয়ন হবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এ এলাকা এমন থাকবে না। গ্রাম হয়ে যাবে শহর, এখানে অর্থনৈতিক অঞ্চলের সাথে সাথে নদীতে বাঁধ নির্মাণসহ শিল্প থানা, হাসপাতাল ও বড় বড় ব্রিজ নির্মাণ করা হবে। এর জন্য প্রয়োজন এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা।
বেজা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, আগামী ২ মাসের মধ্যে এখানে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করবো বলে আশা করছি। এর জন্য এখানে অতিদ্রুত হাসপাতাল নির্মাণ, শিল্পাঞ্চল থানা, সরকারি রেস্ট হাউজ নির্মাণ করা হবে। সকলের সার্বিক সহযোগিতায় আগামী ২ বছরের মধ্যে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম শেষ হবে।
মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন বেজা’র প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত