
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষের আয় ক্রমান্বয়ে বাড়ছে। নতুন নতুন মানুষ বাজারে প্রবেশ করছে। মানুষের চাহিদা ও জোগানের মধ্যে একটি গ্যাপ সৃষ্টি হয়েছে। এটি বিশ্বের সকল দেশে হয়। রবিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের মল্লিকপুর ব্যাটালিয়নে ২৮ বিজিবির মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, মাদক দ্রব্য যেসব রুটে আসে সেগুলো চিহ্নিত করা হবে। সব সীমান্ত রোডের উন্নয়ন করা হবে। তবে বুঝতে হবে দেশের সম্পদ সীমিত, দেশের উন্নয়নের জন্য সামাজিক শান্তি-শৃঙ্খলা-স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি আরও বলেন, আমনের ভালো ফলনের জন্য নুতন বছর ভালো হবে। গুদামে চালের জায়গা হচ্ছে না। আমরা চাল আমিদানি করতে চাই না। আগামী পাঁচ বছর দেশের উন্নয়নে কী কাজ করতে হবে তা প্রধানমন্ত্রীর মাথায় প্ল্যানিং করা আছে। বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা করা হয়।
বিজিবির মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, ২৮ বিজিবির পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় বিজিবি সদস্যরা ৪৫ হাজার ৬৮১ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৭৩৭ বোতল বিয়ার, ৪৪৫ কেজি গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করেন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত