
আসন্ন বাজেটে আমাদের লক্ষ্যই থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সবার স্বার্থ দেখেই আমরা বাজেট করছি। আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে সঙ্গে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
বাজেটে ব্যবসায়ীদের জন্য কোনো সুখবর থাকবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এসব বিষয়ের জন্য বাজেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেসব তথ্য উপস্থাপিত হবে সেগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা এখনই কোনো তথ্য ডিসক্লোজ করতে পারব না। সাধারণত আমরা বলতে পারি আমাদের লক্ষ্যই থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো।
প্রকিউরমেন্ট রুল পরিবর্তনের বিষয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, কোনো সার্ভিস বা ম্যাটারিয়াল যদি আমরা প্রকিউর করি তারমধ্যে আমরা ১০ পার্সেন্ট প্লাস মাইনাস করতে পারি। আমরা মনে করি বিষয়টি আরও ভেবে দেখা দরকার। কারণ, টেন পার্সেন্ট প্লাস মাইনাস হলে এই কমপিটিটিভ এনভায়রনমেন্ট থাকে না, সবাই একই প্রাইজ করে। এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে।
তিনি বলেন, এটা যদি তুলে দেওয়া হয়, তাহলে ৯০ পার্সেন্ট বা ১০০ পার্সেন্ট কম দেবে। দেখা গেলো এক পার্সেন্ট রাখবে। নইলে প্রাইজ যেটা হওয়া উচিত সেটা হয় না। সেজন্য এগুলো দেখা দরকার। এ কাজটি করার জন্য একটি কমিটি করে দিয়েছি। অর্থ বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করেছি। তারা শিগগিরই এ কাজটি সম্পন্ন করবেন এবং কমিটির কাছে নিয়ে আসবেন আরও আলাপ আলোচনার জন্য।
শ্রীলঙ্কাকে ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি আগামী মিটিংয়ে আলোচনা করব। আমরা কত দিচ্ছি, আগামী মিটিংয়ে সেটা দেখব।
ভ্যাকসিনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, কোভিড-১৯ বিষয়ক কাজগুলোর মধ্যে যেগুলো মন্ত্রণালয় করতে পারে, সেগুলো তাদের দায়িত্ব দিয়ে দিয়েছি। আমরা অর্থনৈতিক সংক্রান্ত কমিটি সেটি অনুমোদন দিয়েছি। তারা নিজেরাই এগুলো করতে পারে।
- ১জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৪চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ৫রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ৬মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৭অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৮ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৯দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ১০বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৩চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত