
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহত ৯ জন এবং ট্রেন দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহত ১০ পরিবারের ১৫ জনকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী আজাদী ময়দানের অফিসে দলটির জেলা শাখার উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। রাজবাড়ী জেলা জামায়াতের আমির মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব জামায়াতে ইসলামীর আমির আজাদ সোবহান।
মাওলানা এটিএম মাছুম বলেন, বর্তমানে দেখা যায় কিছু রাজনৈতিক দল কিছু সহযোগিতা করে যা মূলত লোক দেখানো ও ভোট বেশি পাওয়ার উদ্দেশ্যে। আমরা এসব উদ্দেশ্যে উপকার করি না; আমরা যা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়াই। জামায়াতে ইসলামী সব সময় বন্যা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর চার দফার একটি হচ্ছে মানবসেবা ও মানবকল্যাণে নিয়োজিত থাকা। আমরা সেই কাজ আগেও করেছি, এখনো করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব।
বিএইচ
- ১ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৩শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৬জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৭বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৮টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৯বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১০ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত