প্রকাশিত: জানুয়ারী ৫, ২০২১ ৯:৪৪ এএম

যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছেন।

করোনাভাইরাসে নতুন রূপ জেকে বসায় সেটা সামাল দিতে স্থানীয় সময় সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এই লকডাউন ঘোষণা করে সরকার। খবর বিবিসির।

দেশটিতে প্রতিদিন গড়ে অর্ধলক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গেল মার্চে প্রথম দফা লকডাউন ঘোষণা করেছিল যুক্তরাজ্য। দশ মাস পর আবার তারা লকডাউন ঘোষণা করলো। এবারের পরিস্থিতি আরো নাজুক। শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডও লকডাউন ঘোষণা করবে।

এই লকডাউন চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। এ সময়ে কাজ এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। যারা ঘরে বসে অফিস করতে পারবে না তাদের অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার থেকে সবগুলো স্কুল ও কলেজ অনলাইন প্লাটফরমে ক্লাস নিতে শুরু করবে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ২৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৭৫ হাজারের অধিক মানুষ। গেল এক সপ্তাহ ধরে সেখানে দৈনিক ৫০ হাজারের অধিক মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার

পাঠকের মতামত

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি

দিল্লিতে টানা এক মাস ধরে ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র ...

ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের অংশ হিসেবে  ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে হামলা ...